একবিংশ শতাব্দীর সবচেয়ে বড় সুপারপাওয়ার: আপনি কি রেডি?
একবিংশ শতাব্দীর সবচেয়ে বড় সুপারপাওয়ার: আপনি কি রেডি?

একবিংশ শতাব্দীর সবচেয়ে বড় সুপারপাওয়ার: আপনি কি রেডি?

August 3, 2026
6 min read

টাইম ট্রাভেল করে চলুন ১৮ শতকের দিকে ফিরে যাই। তখনকার সমাজে নিজেকে ভিড়ের মধ্যে আলাদা প্রমাণ করার জন্য খুব বেশি কিছুর দরকার হতো না। কোনো হাই এন্ড স্কিল কিংবা টেকনিক্যাল নলেজ? একেবারেই না। শুধু একটা মাত্র স্কিল থাকলেই আপনি হয়ে যেতে পারতেন সোসাইটির টপ ১০% এর একজন। স্কিলটা কী? পড়তে ও লিখতে পারা। জাস্ট এতটুকুই!

এবার একটু ফাস্ট ফরওয়ার্ড করে ১৯৯০ এর দশকে আসি। ইন্টারনেট তখন কেবল হামাগুড়ি দিচ্ছে। ওই সময়টায় যে শুধু কোডিং করে একটা বেসিক ওয়েবসাইট বানাতে পারত, ইন্টারনেটে সে ছিল লিটারেলি সুপারস্টার।

খেয়াল করে দেখেছেন? প্রতিটা যুগেই এমন একটা নির্দিষ্ট ম্যাজিক স্কিল থাকে, যা মানবসভ্যতাকে এক লাফে নতুন উচ্চতায় নিয়ে যায় এবং ওই স্কিলটা যার কাছে থাকে, সে গেম চেঞ্জ করে দেয়।

তাহলে প্রশ্ন হলো এই একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে সেই কি স্কিল আসলে কী?

দ্য গোল্ডেন এজ অফ নলেজ

কয়েক দশক আগেও ছোট্ট একটা ইনফরমেশন বের করা ছিল রীতিমতো প্যারা! লাইব্রেরিতে দৌড়াতে হতো, ধুলোপড়া মোটা মোটা বইয়ের পাতা উল্টাতে হতো, ঘণ্টার পর ঘণ্টা পত্রিকার আর্কাইভ ঘাঁটতে হতো। নলেজের এক্সেস পাওয়াটা তখন বেশ প্রিভিলেজড একটা ব্যাপার ছিল।

বাট টুডে? উই আর লিভিং ইন আ গোল্ডেন এজ! ইন্টারনেটের কল্যাণে জ্ঞান এখন সবার পকেটে। মার্কেটিংয়ের সিক্রেট ট্রিকস থেকে শুরু করে কোয়ান্টাম ফিজিক্সের জটিল ইকুয়েশন, কিংবা কীভাবে শূন্য থেকে একটা ব্র্যান্ড দাঁড় করানো যায়, সবকিছু জাস্ট একটা ক্লিকের দূরত্বে। আপনি কে, কোথা থেকে এসেছেন, সমাজের কোন স্তরে আছেন কিচ্ছু যায় আসে না। Everyone has equal access to this goldmine.

তাহলে আসল খেলাটা কোথায়?

৮০ এর দশকে যারা পড়তে পারতেন তারা ছিলেন গেম চেঞ্জার। ২০০০ সালের দিকে যারা গুগলের মতো ইঞ্জিন বানাচ্ছিলেন তারা বিশ্ব বদলে দিচ্ছিলেন। আর আজকের যুগে?

দ্য আল্টিমেট সুপারপাওয়ার: আজকের দিনে সবচেয়ে বড় সুপারপাওয়ার হলো: আপনি কত দ্রুত নতুন কিছু শিখতে পারেন এবং সেটা কত দ্রুত বাস্তবে প্রয়োগ করতে পারেন।

ধরুন, সোমবার আপনি জীবনে প্রথমবারের মতো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সম্পর্কে জানলেন। আর ঠিক এক সপ্তাহ পর রবিবার আপনি সেটা দিয়ে এমন একটা প্রজেক্ট বা প্রেজেন্টেশন দাঁড় করালেন যে সবাই হা হয়ে গেল! ভাবতেই জোশ লাগছে না? চায়নাতে এখন ঠিক এই কাজটাই হচ্ছে প্রতিদিন। "Learning fast and applying fast" এটাই হলো এই যুগের সবচেয়ে দামি স্কিল।

অ্যাপল এর সিক্রেট কী জানেন?

অ্যাপল তাদের বিলিয়ন ডলারের প্রফিটের বিশাল একটা অংশ কোথায় খরচ করে? আপনার হয়তো মনে হচ্ছে মার্কেটিং বা প্রোডাক্ট ডিজাইনে। না! তারা তাদের সবচেয়ে বড় ইনভেস্টমেন্টটা করে তাদের এমপ্লয়ীদের স্কিল ডেভেলপমেন্টের পেছনে। যে এমপ্লয়ী সারাবছর সবচেয়ে বেশি এবং দ্রুত নতুন জিনিস শিখতে পারেন, তাকে তারা দেয় "Genius of the Year" অ্যাওয়ার্ড। কেন? কারণ দুনিয়া যেদিকেই যাক, টেকনোলজি যত দ্রুতই বদলাক, যে মানুষটা কুইকলি নতুন জিনিস অ্যাডাপ্ট করতে পারে, সে অপরিবর্তনীয়।

১০,০০০ ঘণ্টার মিথ বনাম ২০ ঘণ্টার ম্যাজিক

আমাদের মধ্যে অনেকেই যখন নতুন কিছু শেখার চেষ্টা করি, হোক সেটা কোডিং, গিটার বাজানো, পাবলিক স্পিকিং কিংবা কন্টেন্ট ক্রিয়েশন, শুরুতেই মনের মধ্যে একটা ভয় কাজ করে। "আমাকে দিয়ে কি হবে? কতদিন লাগবে?"

এই ভয়টা খুবই নরমাল, কারণ আমাদের ব্রেইন সব সময় কমফোর্ট জোনে চিল করতে চায়। নতুন কিছু শেখা মানেই সেই সেফ জোন থেকে বের হওয়া। আর এখানেই অনেকে আটকে যান।

আমাদের মাথায় একটা কথা খুব গেঁথে আছে: যেকোনো নতুন স্কিল শিখতে নাকি ১০ হাজার ঘণ্টা সময় লাগে! রিসার্চার অ্যান্ডারস এরিকসনের স্টাডি থেকে এই আইডিয়াটা পপুলার হয়েছিল। এটা শুনেই তো অর্ধেক মানুষের মোটিভেশন গায়েব! প্রতিদিন ৩ ঘণ্টা করে দিলেও তো ১০ বছর লাগবে!

কিন্তু ওয়েট, একটা টুইস্ট আছে! ওই ১০,০০০ ঘণ্টা লাগে ওয়ার্ল্ড ক্লাস লেভেলের এক্সপার্ট বা গ্র্যান্ডমাস্টার হতে। একজন সাধারণ মানুষের কোনো একটা স্কিলে মোটামুটি ভালো লেভেলে পৌঁছাতে কতক্ষণ লাগে জানেন?

মাত্র ২০ ঘণ্টা! হ্যাঁ, ঠিকই পড়েছেন। জাস্ট 20 Hours!

২০ ঘণ্টায় নতুন স্কিল শেখার ৪টি হ্যাকস

স্টেপ ১: ডিকনস্ট্রাক্ট

আপনি ঠিক কী শিখতে চান, সেটা ক্লিয়ার করুন। এরপর সেই বিশাল স্কিলটাকে ছোট ছোট অংশে ভাগ করে ফেলুন। পিৎজা যেমন স্লাইস করে খেলে সুবিধা, শেখার ব্যাপারটাও তেমন। বেসিকটা ধরার পর সবচেয়ে ইম্পর্টেন্ট স্লাইস বা অংশগুলো আগে প্র্যাকটিস করুন।

স্টেপ ২: সিলেক্ট অ্যান্ড ফিল্টার

শেখার জন্য ৩ থেকে ৫টি ভালো বই, ভিডিও বা কোর্স সিলেক্ট করুন। কিন্তু ভাই, শুরুতেই সব পড়ে পণ্ডিত হওয়ার দরকার নেই। শুধু এতটুকু শিখুন যাতে প্র্যাকটিস করার সময় নিজের ভুলটা নিজে ধরতে পারেন।

স্টেপ ৩: নো ডিস্ট্রাকশন

প্রথম ২০ ঘণ্টা কোনো ডিস্ট্রাকশন চলবে না। ফোন সাইলেন্ট, সোশ্যাল মিডিয়া অফ। যখন শিখবেন, পুরো ফোকাস জাস্ট ওই স্ক্রিন বা কাজের ওপর।

স্টেপ ৪: ২০ ঘণ্টার গ্রাইন্ড

শুরুতে আপনি জঘন্য ভুল করবেন, বিরক্ত লাগবে, ফ্রাস্ট্রেশন আসবে। এটাই স্বাভাবিক! কিন্তু হাল না ছেড়ে অন্তত ২০ ঘণ্টা টানা প্র্যাকটিস চালিয়ে যান। ম্যাজিকটা নিজেই দেখতে পাবেন।

যে ৩টি "রেড ফ্ল্যাগ" আপনার শেখার স্পিড কমিয়ে দেয় 🚩

১. ভুল মেথড

আমরা অনেকেই জানি না আমাদের ব্রেইন কীভাবে কাজ করে। কোনো প্রপার স্ট্র্যাটেজি ছাড়া জাস্ট শুরু করে দেই। ফলে লার্নিং প্রসেসটা হয়ে যায় স্লো আর পেইনফুল।

২. জিরো ডিসিপ্লিন

নতুন কিছু শিখতে সবারই ভালো লাগে। কিন্তু জাস্ট "শিখতে ভালো লাগে" বলাটাই এনাফ না। জিমের মতো লার্নিংয়েও রেগুলারিটি লাগে। বছরে দুদিন জিমে গেলে যেমন মাসল বাড়ে না, তেমনি হুটহাট শিখলে স্কিলও বাড়ে না।

৩. আনইউজড নলেজ

জ্ঞান মাথায় জমিয়ে রাখলেন, কিন্তু বাস্তবে প্রয়োগ করলেন না, এর চেয়ে বড় ওয়েস্টেজ আর নেই!

Knowledge is NOT Power!

শুনতে একটু অদ্ভুত লাগছে? প্রায় ১০০ বছর আগে নেপোলিয়ন হিল তার বিখ্যাত "Think and Grow Rich" বইয়ে বলেছিলেন, আর পরবর্তীতে টনি রবিন্স থেকে শুরু করে অনেক গ্রেট মাইন্ডস এটা কনফার্ম করেছেন:

Knowledge is not power. It's only POTENTIAL power. Action is power!

জ্ঞান হলো ব্যাটারির মতো। ব্যাটারিতে এনার্জি আছে, কিন্তু যতক্ষণ না আপনি সেটা কোনো ডিভাইসে লাগাচ্ছেন, ওই এনার্জির কোনো দাম নেই। ইনফরমেশন গ্যাদার করাটা লার্নিং না, লার্নিংয়ের আসল উদ্দেশ্য হলো আপনার ক্যারিয়ার ও জীবনকে নেক্সট লেভেলে নিয়ে যাওয়া।

দ্য আল্টিমেট লার্নার্স: ইলন মাস্ক থেকে ম্যালকম এক্স

স্টিভ জবস, ইলন মাস্ক বা লিওনার্দো দা ভিঞ্চির মতো মানুষদের সফলতার পেছনে সবাই বলে তাদের ভিশন বা কারিশমা ছিল। কথা সত্য। কিন্তু একটু ডিপে গেলে দেখবেন, এদের সবার মধ্যে একটা কমন সুপারপাওয়ার ছিল: They were extraordinary learners.

ইলন মাস্কের কথাই ধরুন। লোকটার কোনো অ্যারোস্পেস ব্যাকগ্রাউন্ড ছিল না। অথচ তিনি স্পেসএক্স বানিয়ে নাসাকে চ্যালেঞ্জ করে বসলেন! কীভাবে? ১৯৯৫ সালে তিনি ডিসাইড করলেন রকেট সায়েন্স শিখবেন। টানা ৬০ দিন তিনি দুনিয়া থেকে আইসোলেটেড হয়ে হাজার হাজার বই, রিসার্চ পেপার আর ম্যানুয়াল পড়ে ফেললেন। এই ইনটেন্স লার্নিংই ছিল তার গেম চেঞ্জিং মুভ।

বিল গেটস বছরে ৫০টা বই পড়েন, ওয়ারেন বাফেট দিনে ৫ থেকে ৬ ঘণ্টা পড়েন। নেলসন ম্যান্ডেলা জেলে বসে সাউথ আফ্রিকার ইকোনমি থেকে শুরু করে দুনিয়ার সব পড়ে ফেলেছিলেন। ম্যালকম এক্স জেলে বসে আস্ত ডিকশনারি মুখস্ত করে ফেলেছিলেন।

ইতিহাসের গ্রেটদের মধ্যে এই একটাই কমন প্যাটার্ন: তারা সবাই ছিলেন রিডার এবং ফাস্ট লার্নার।

বিখ্যাত ফিউচারিস্ট অ্যালভিন টফলারের একটা অসাধারণ কথা আছে

"২১ শতকের নিরক্ষর তারা হবে না যারা পড়তে বা লিখতে পারে না; বরং নিরক্ষর হবে তারা, যারা শিখতে, আনলার্ন করতে এবং নতুন করে রিলার্ন করতে পারে না।"

আজকের যুগে স্কিল শেখাটা কোনো অপশন নয়, এটা সার্ভাইভাল। আপনি হেলদি থাকতে চান? নিউট্রিশন আর ফিটনেস সায়েন্স শিখুন। বিজনেস গ্রো করতে চান? সেলস আর মার্কেটিং শিখুন।

লার্নিং ইজ নো লঙ্গার জাস্ট পাওয়ারফুল, ইটস এসেনশিয়াল!

তো, আপনার সেই প্রথম ২০ ঘণ্টার যাত্রা শুরু হচ্ছে কবে থেকে?